ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?

 
ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ নাকি অবৈধ এটা জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে ফরেক্স ট্রেডিং কি? আপনি যদি "ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা" ব্লগটি পরে আসেন তাহলে এখন এক কথায় উত্তরটি হোল ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ। আপনি বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকে অথবা সরকার অনুমোদিত যেকোনো মানি এক্সচেঞ্জ থেকে যেকোনো দেশের মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার বিনিময় করে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।

এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হোল অনলাইনে ফরেক্স ট্রেডিং কি বৈধ অথবা অনলাইনে ফরেক্স ট্রেডিং করার জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত কোন ব্রোকার আছে কি?

অনলাইনে ফরেক্স ট্রেডিং করার জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত কোন অনলাইন প্লাটফর্ম নাই, কিন্তু অনলাইনে ফরেক্স ট্রেডিং আপনি করতে পারবেন। আপনি আন্তর্জাতিক অনুমতি প্রাপ্ত বিভিন্ন অথরাইজড ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।


ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়োগের মুদ্রা আপনি ডিপোজিট করবেন কিভাবে?

বাংলাদেশ ব্যাংক অনলাইন ট্রেডিং প্লাটফর্ম গুলোতে ডিপোজিট করা অথবা বিনিয়োগ করার সুযোগ আপাতত দিচ্ছে না। এটা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে আমরা বাংলাদেশ থেকে বিদেশে অনলাইনের মাধ্যমে কিভাবে বিনিয়োগ করে থাকি। অনলাইনের মাধ্যমে আপনি যদি কোন ব্রোকারে বিনিয়োগ করতে চান তাহলে আপনি সরাসরি বিনিয়োগ করতে পারবেন না, আপনাকে থার্ড পার্টি কোন পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে এটা করতে হবে। যেমন skrill, Neteller, WebMoney, Perfect Money, Google Pay ইত্যাদির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন।


থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে কিভাবে বিনিয়োগ করবেন?

প্রথমে আপনাকে থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম এর মধ্যে ডিপোজিট করে নিতে হবে, তারপর আপনি সেখান থেকে ফরেক্স ব্রোকারে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক থার্ড পার্টি পেমেন্ট সিস্টেমে টাকা ডিপোজিট করতে দেয় না কিন্তু আপনি টাকা বাংলাদেশে আনতে পারবেন। এখন যারা বাংলাদেশে অনলাইনে বিভিন্ন কাজের মাধ্যমে ডলার ইনকাম করে থাকে আপনি তাদের কাছ থেকে ডলার কিনতে পারবেন। ডলার কিনে তারপর আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক ভাবে কেনা বেচা করলে অবৈধ। আপনার পরিচিত আত্মীয় অথবা বন্ধুর মাধ্যমের কাছ থেকে নিতে পারেন। কিন্তু এই ধরনের বিজনেস যারা করে সেটা সম্পূর্ণ রূপে অবৈধ।


আপনার কাছে উপরের সিস্টেম যদি অনেক জটিল মনে হয়ে থাকে অথবা আপনি কারও কাছ থেকে ডলার কেনার ভরসা পাচ্ছেন না, তাহলে আপনার জন্য রয়েছে লোকাল ডিপোজিট করার সুবিধা। এই ক্ষেত্রে আপনাকে শুধু অথরাইজড ব্রোকার খুজে বের করতে হবে এবং জানতে হবে তাদের লোকাল ডিপোজিট সুবিধা আছে নাকি। "ইন্টারন্যাশনাল ব্রোকারে অ্যাকাউন্ট খোলার নিয়ম, ডিপজিট, উইথড্র এবং ট্রেডিং শুরু করার জন্য কি করতে হবে তাই নিয়ে আলোচনা"। এই ব্লগটি পরুন।


এখানে, অনলাইনে ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ নাকি অবৈধ? এই প্রশ্নটি আসলে ঠিক নয় কারন আপনি ফরেক্স ট্রেডিং করার জন্য বাংলাদেশ থেকে কোনরকম ডিপোজিট করতে পারবেন না। লোকাল যে ডিপোজিট হয়ে থাকে সেটাও ব্রোকার আপনাকে ইন্টারনাল ব্রোকার সাপোর্ট এর মাধ্যমে দিয়ে থাকে। এখানে বাংলাদেশ ব্যাংক এর সাথে ব্রোকারের কোন সংযোগ নাই। আপনার অবস্থান বাংলাদেশে হলেও আপনি মুলত ট্রেডিং করছেন আন্তর্জাতিক ব্রোকারের মাধ্যমে।

তাই এক কথায় বলা যায়, আন্তর্জাতিক ব্রোকারের মাধ্যমে অনলাইনে ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ নাকি অবৈধ? এই প্রশ্নটাই একটা অমুলক প্রশ্ন।

এই বিষয়ে আপনার আরও কোন প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ ফর্ম এর মাধ্যমে যোগাযোগ করুন।

600x300

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা

জুন মাসে AUD/USD বুলিশ ট্রেন্ড: ইতিহাস, কারণ ও লাভবান হওয়ার উপায়

বিশ্বের সেরা মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম

Contact Form

Name

Email *

Message *