ইন্টারন্যাশনাল ব্রোকারে অ্যাকাউন্ট খোলার নিয়ম, ডিপজিট, উইথড্র এবং ট্রেডিং শুরু করার জন্য কি করতে হবে তাই নিয়ে আলোচনা।
একটি স্টক এক্সচেঞ্জ শেয়ারের মালিক নয়। স্টক এক্সচেঞ্জ একটি বাজার হিসেবে কাজ করে যেখানে ক্রেতারা কিনে বিক্রেতারা বিক্রি করে থাকে। বেশিরভাগ স্টক একটি ব্রোকারের মাধ্যমে লেনদেন করা হয়। তবে এক্সচেঞ্জ এবং ব্যবসা করে এমন কোম্পানিগুলির মধ্যে সম্পর্ক বোঝা গুরুত্বপূর্ণ। এছাড়াও, বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন এক্সচেঞ্জের বিভিন্ন কার্যক্রম এবং প্রয়োজনীয়তা রয়েছে।
একটি ব্রোকার হল একটি ব্যক্তি বা ফার্ম যা একজন বিনিয়োগকারী এবং একটি সিকিউরিটিজ এক্সচেঞ্জের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। যেহেতু সিকিউরিটিজ এক্সচেঞ্জ শুধুমাত্র সেই এক্সচেঞ্জের সদস্য ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অর্ডার গ্রহণ করে থাকে তাই পৃথক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের এক্সচেঞ্জ সদস্যদের পরিষেবা প্রয়োজন,
ব্রোকাররা সেই পরিষেবাটি প্রদান করে এবং বিভিন্ন উপায়ে ক্ষতিপূরণ পায়, হয় কমিশন অথবা ফি। কমিশন অথবা ফি ব্রোকাররা বিনিয়োগকারী অথবা এক্সচেঞ্জ থেকে পেয়ে থাকে।
ইন্টারন্যাশনাল ব্রোকারে অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই ভাল ব্রোকার বাছাই করে নিতে হবে। ভাল ব্রোকার বাছাই করার কিছু নিয়ম -
সেরা ফরেক্স ব্রোকার কিভাবে নির্বাচন করবেন
- অবশ্যই যেকোনো দেশের Securities and Exchange Commission এর মেম্বার থাকতে হবে।
- Financial Services Commission (FSC) এবং investment advisors (RIAs) লাইসেন্স করা থাকতে হবে।
- বিশ্বব্যাপী খ্যাতি থাকটা অবশ্যই জরুরী। যে ব্রোকার সবচেয়ে বেশি দেশে সাপোর্ট দিয়ে থাকে সেই ব্রোকারকে অবশ্যই ভাল বলা যাবে।
- বেশি ট্রেডিং উপকরণ থাকা প্রয়োজন।
- অ্যাকাউন্ট খোলার সময় পেপারস কম লাগবে। ডিপোজিট এবং উইথড্র প্রসেস সহজ হবে। সবচেয়ে বেশি মাধ্যম ব্যাবহার করে ডিপোজিট এবং উইথড্র করা যায়। লোকাল ডিপোজিট এবং উইথড্র থাকতে পারে।
- লাইভ চ্যাট থাকাটা বেশ জরুরী। গ্রাহক যে কোন সময় তাৎক্ষনিক যোগাযোগ করতে পারবে।
- ব্রোকারের URL Rating এবং Domain Rating ভাল হতে হবে।
উপরের পয়েন্ট গুলো যদি কোন ব্রোকারের থাকে তাহলে আপনি তাকে অবশ্যই ভাল একটি ব্রোকার বলতে পারবেন। পয়েন্ট গুলো থাকা অবশ্যই জরুরী তাছারা বিভিন্ন ব্রোকার আর্থিক ভাবে গ্রাহককে নানা রকম সুবিধা দিয়ে থাকে। ভাল ব্রোকার চেনার জন্য এই সুবিধা গুলো দেখা খুব বেশি জরুরী না। ব্রোকার গুলো গ্রাহকেক ট্রেডিং এ আগ্রহী করার জন্য নানা রকম আর্থিক অফার দিতে পারে।
কিভাবে একটি ইন্টারন্যাশনাল ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন ?
ইন্টারন্যাশনাল ব্রোকারে অ্যাকাউন্ট খুলে ট্রেড শুরু করা খুবই সহজ একটি কাজ। যারা লোকাল শেয়ার মার্কেট এর সাথে জরিত তাদের জন্য আরও সহজ মনে হবে। তাছারা আগে কোন দিনও যারা অ্যাকাউন্ট করেন নাই তাদের জন্যও এটা খুবই সহজ। আপনি নিজেই আপনার বাসার কম্পিউটার অথবা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারবেন। বলা যায় এই কাজটি ১০-১৫ মিনিটের একটি কাজ। বেসিক অ্যাকাউন্ট খোলার নিয়ম -
- একটি ব্রোকার সিলেক্ট করবেন
- ব্রোকারের ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খোলার অপশনে গিয়ে ১০-১৫ টা ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিছু ব্রোকারে ২-৩ টি ইনফরমেশন দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়।
- অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট অথবা আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি মোবাইল দিয়ে তুলে সাইটে সাবমিট করবেন। মোবাইল নাম্বার ভেরিফাই করবেন।
- ব্রোকারের ওয়েবসাইট থেকে MT4/MT5 ডাউনলোড করবেন। এখানেই আপনি সকল প্রকার ট্রেড করতে পারবেন।
- ডিপোজিট করবেন এবং ট্রেড শুরু করবেন।
একটি ব্রোকার এর রিয়াল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তার কিছু ফটো সহ দেওয়া হোল -
- ওয়েবসাইটে গিয়ে সবুজ বাটন ক্লিক করলে একটি ডাটা ফর্ম পাবেন। ওয়েবসাইটে যেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
উপরের ফর্মটি পুরন করলেই আপনার একটি ব্রোকার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওয়েবসাইট যেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ২। অ্যাকাউন্ট খোলা শেষ হলে আপনি লগ ইন করে MT4/MT5 ডাউনলোড করবেন। নিচের লিঙ্ক থেকে MT4/MT5 পাবেন।


Comments
Post a Comment