ফরেক্স ট্রেডিং শুরু করার নিয়ম

How to start Forex trading?

ফরেক্স ট্রেডিং কি এই বিষয়ে বিস্তারিত আরেকটি ব্লগে আলোচনা করা হয়েছে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে না জানা থাকলে ব্লক টি পড়ে তারপরে এই লেখাটি পড়ুন। আশাকরি আজকেই আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন। 

ফরেক্স ট্রেডিং বলতে মূলত আমরা অনলাইনে কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন তা নিয়েই আলোচনা করছি। যে বিষয়গুলো দিয়ে ফরেক্স ট্রেডিং  শুরু করতে হবে তা নিচে দেওয়া হল -

  • অনলাইনে ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য সর্ব প্রথম কাজ হলো ব্রোকার নির্বাচন করা। 
  • ব্রোকারে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন। 
  • MT4/MT5 ডাউনলোড করুন।
  • ট্রেডিং কৌশল আয়ত্ত করুন। ট্রেডিং কৌশল সম্পর্কে আমাদের অনেক ব্লগ আছে। আমাদের বিভিন্ন ব্লগ থেকে ট্রেডিং কৌশল শিখতে পারবেন। 
  • ডিপোজিট করুন এবং ট্রেডিং শুরু করেন। 

MT4/MT5 কি? কিভাবে MT4/MT5 ব্যাবহার করে ট্রেডিং শুরু করবেন?

MT4/MT5 এমন এক ধরনের সফটওয়্যার যেখানে ফরেক্স ট্রেডিং করার জন্য মুদ্রার পেয়ারগুলো থাকে। কারেন্সি পেয়ারগুলো মেজর পেয়ার, মাইনর কারেন্সি পেয়ার এবং এক্সটিক পেয়ার নামে পরিচিত।

মেজর পেয়ারগুলো হোল - EUR/USD, USD/JPY, GBP/USD, USD/CHF, USD/CAD, AUD/USD, NZD/USD এই পেয়ারগুলোর সাথে USD থাকে। পেয়ারগুলোতে প্রথমে যে কারেন্সি দেওয়া হয়েছে তাকে বেস কারেন্সি বলা হয়ে থাকে। উদাহরন হিসেবি বলি USD/JPY = ১/১৩৮.০০ এর মানে হল ১ USD তে আপনি ১৩৮.০০ জাপানি ইয়েন পাবেন।

যেই সকল কারেন্সি পেয়ারের সাথে ইউএসডি থাকে না সেইগুলোকে মাইনর কারেন্সি পেয়ার অথবা ক্রস কারেন্সি বলে।

এক্সটিক পেয়ার বা এক্সটিক বলতে সেই কারেন্সি পেয়ারকে বোঝায় যার মধ্যে একটি ছোট বা উদীয়মান অর্থনীতির কারেন্সির সাথে একটি মেজর কারেন্সি পেয়ার অন্তর্ভুক্ত থাকে। এক্সটিক পেয়ারগুলো মেজরগুলোর তুলনায় কম ঘন ঘন লেনদেন করা হয়। এগুলোর সাধারণত বেশি অস্থিরতা থাকে এবং কম লিকুয়িড থাকে।

মুলত আমরা MT4/MT5 সফটওয়্যারটি ব্যাবহার করে এই পেয়ারগুলো ক্রয় এবং বিক্রয় করবো। 

MT4/MT5 সফটওয়্যার এর মধ্যে কি থাকে এবং ব্যাবহার করার নিয়ম।

MT4/MT5 সফটওয়্যার এর মধ্যে কি থাকে এটা বলার আগে MT4 অথবা MT5 এর মধ্যে প্রধান পার্থক্য কি সেটা জানা দরকার। 

MT4/MT5 এর মধ্যে প্রধান কিছু পার্থক্য আছে, তা হোল - 

  • MetaTrader 4 এ Forex & CFDs থাকে MetaTrader 5 Forex, CFDs, Stocks, Futures, Options থাকে।
  • MetaTrader 4 এ Timeframes ৯ টি, MetaTrader 5 এ Timeframes ২১ টি। পরবর্তী অংশে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে।
  • Economic Calendar, MT4 এ নাই MT5 এ আছে।
  • Strategy Tester, MT4 এর চাইতে MT5 ভাল।
  • যারা প্রোগ্রামিং করে  EA(Expert Advisor) তৈরি করে থাকেন তাদের জন্য MT4 দিয়েছে MQL4 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং MQL5 এর জন্য MQL5. ব্লগটি পরতে থাকুন, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিচের ফটো টি MetaTrader  সফটওয়্যার এর ফটো।

মেটা ট্রেডার প্লাটফর্ম

MT4/MT5 সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হোল। আমরা সফটওয়্যারটির ট্রেনিং দিয়ে থাকি। এই ব্লগ থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য ট্রেনিং সম্পূর্ণ ফ্রী দেওয়া হয়। ফ্রী ট্রেনিং নিতে চাইলে সফটওয়্যার ডাউনলোড করে আমাদের সাথে যোগাযোগ করুন।

 
ফেসবুক পেজ -Premium Signal
হোয়াটসঅ্যাপ -  WhatsApp
 
আমাদের সাথে যোগাযোগ করার সময়, ব্লগ থেকে আমাদের নাম্বার পেয়েছেন এটা জানাবেন।

600x300

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা

জুন মাসে AUD/USD বুলিশ ট্রেন্ড: ইতিহাস, কারণ ও লাভবান হওয়ার উপায়

বিশ্বের সেরা মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম

Contact Form

Name

Email *

Message *