ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা

AtoZ-discussion-on-forex-trading

ফরেক্স কি? 

মানি মার্কেট অথবা ফরেক্স নিয়ে আমরা অনেক আলোচনা শুনে থাকি কিন্তু এখনও বুঝে উঠতে পারছি না ফরেক্স কি এবং কিভাবে কাজ করে। এটা হল বৈদেশিক মুদ্রা বাজার (সংক্ষেপে ফরেক্স বা এফএক্স)। সম্পূর্ণ শব্দটি হোল ফরেন এক্সচেঞ্জ।

একটি উদাহরণ দেয়া যাক, ধরুন আপনার কোন কাজের জন্য ডলার লাগবে, সেটা অনলাইনেও হতে পারে অথবা সরাসরি আপনার ক্যাশও লাগতে পারে। কিন্তু আপনি এখন এটা পাবেন কিভাবে? আপনার কাছে তো আছে টাকা। আপনাকে এমন কোন প্রতিষ্ঠানের খোঁজ নিতে হবে যেখানে টাকার বিনিময়ে ডলার পাওয়া যায়।সরকারের অনুমতি প্রাপ্ত এমন অনেক প্রতিষ্ঠান পাওয়া যাবে যেখানে আপনি টাকা দিলে আপনাকে তারা ডলার দিবে। এদের মানি এক্সচেঞ্জ হাউজ বলা হয়ে থাকে, তাছাড়া আপনি বিভিন্ন ব্যাংক থেকেও এক্সচেঞ্জ করতে পারবেন। এখন আপনি ব্যাংকে গিয়ে বললেন আপনার 500 ডলার দরকার, ব্যাঙ্ক অথবা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান আপনাকে ডলারের বিপরীতে বর্তমানের টাকার দর বলে দিবে । আপনি সেই পরিমাণ টাকা পরিশোধ করলেই 500 ডলার আপনাকে তারা দিবে। এটাই ফরেক্স অথবা ফরেন এক্সচেঞ্জ। এক্ষেত্রে ডলার না হয়ে অন্য যেকোনো দেশের মুদ্রা হতে পারে। আপনি টাকার বিনিময় যেকোনো দেশের মুদ্রা নিতে পারবেন। 

ফরেক্স এর সাথে ট্রেডিং এর কি সম্পর্ক? Forex Treading

ট্রেডিং এর সহজ কথা হল কেনাবেচা করা। যে কোন দেশের মুদ্রার মান অনেকগুলো বিষয়ের উপর উঠানামা করে থাকে।ধরুন আজকে আপনি ব্যাংকে 100 ডলার কিনতে গেলেন, প্রতি ডলার 90 টাকা দরে আপনার কাছ থেকে ব্যাংক 9 হাজার টাকা নিল।আপনি ডলার খরচ না করে আপনার কাছে রেখে দিলেন।কিছুদিন পর দেখা গেল এক ডলারে 92 টাকা পাওয়া যাচ্ছে।আপনার কাছে থাকা 100 ডলার আপনি ব্যাংকে দিয়ে বললেন আমাকে এর বিপরীতে টাকা দেন,তখন ব্যাংক আপনাকে দিবে 9200 টাকা। এখানে আপনার 200 টাকা প্রফিট হল । এটাই ফরেক্স এর  সাথে ট্রেডিং এর সম্পর্ক।

কি কারণে বিভিন্ন দেশের মুদ্রার মান উঠানামা করে? 

একটি দেশের মুদ্রার মান বিভিন্ন কারণে উঠা-নামা করতে পারে। প্রধান যে কারণগুলোর কারণে মুদ্রার মান ওঠানামা করে থাকে তা হল, 

  • সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেট 
  • ইনফ্লেশন রেট  
  • একটি দেশের এক্সপোর্ট এবং ইমপোর্ট এর অবস্থা
  • একটি দেশের জিডিপি 
  • বেকারত্বের হার 
  • শ্রমিকের সর্বনিম্ন বেতন নির্ধারণ 
  • জিওপলিটিক্যাল পরিস্থিতি 
এই কয়েকটি কারণে মুদ্রার ওঠানামার জন্যে প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে। ফরেক্স ট্রেডিং এর জন্য এই প্রধান কারণগুলো নিয়ে বিশ্লেষণ করাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। আপনি যদি ফান্ডামেন্টাল এনালাইসিস এর বিশেষজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্স ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের অন্য ব্লগ গুলো দেখতে পারেন। 

ফরেক্স ট্রেডিং কিভাবে করবেন? 

একটা সময় ছিল যখন মানুষ সরাসরি মানি এক্সচেঞ্জ থেকে অথবা ব্যাংক থেকে একটি মুদ্রার বিনিময়ে আরেকটি মুদ্রা কিনে ফরেক্স ট্রেডিং করতেন। কিন্তু ডিজিটাল এই যুগে গত 15 বছরের মধ্যে ফরেক্স ট্রেডিংয়ে আমূল পরিবর্তন এসেছে। আপনি এখন ইচ্ছা করলেই  আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।এই ক্ষেত্রে আপনাকে একটি অথরাইজড ব্রোকার পছন্দ করতে হবে । ব্রোকার আপনি অনলাইনের মাধ্যমেই বেছে নিতে পারবেন। ব্রোকার আপনার হয়ে কেনাবেচা করবে, আপনি যেটা অর্ডার করবেন ব্রোকার সেটাই করবে, আপনি কিনতে চাইলে ব্রোকার কিনে দেবে আপনি বিক্রি করতে চাইলে ব্রোকার বিক্রি করে দেবে। ব্রোকার কিভাবে নির্বাচন করবেন এ বিষয়ে আমাদের আরও কিছু ব্লগ আছে, ব্লগ গুলো দেখে নিতে পারেন। 

ফরেক্স ট্রেডিং এর জন্য ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস কি? 

ইতিমধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে বেসিক একটি ধারণা আপনি পেয়ে গেছেন। অনলাইনে ফরেক্স ট্রেডিংয়ের বয়স 15 থেকে 20 বছর হলেও সশরীরে অথবা অফলাইনে এই বিজনেস এর বয়স হাজার বছরের পুরনো। আপনার শুনে একটু অবাক লাগতে পারে ফান্ডামেন্টাল এনালাইসিস এর চাইতে টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে বেশি পুরনো। টেকনিক্যাল এনালাইসিস বলতে মূলত বোঝায়, একটি মুদ্রার পূর্বের মূল্য এবং বর্তমান মূল্যের ধারণা থেকে ভবিষ্যতের মূল্য কি হতে পারে এটা নির্ধারণ করা। এটা খুব একটা সহজ বিষয় না কারণ মুদ্রার মূল্য কোনো না কোনো কারণে প্রতিদিনই উঠানামা করে থাকে। তাই টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়। টেকনিক্যাল এনালাইসিস নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের অন্যান্য ব্লগ গুলো দেখতে পারেন। 

অনলাইনে ফরেক্স ট্রেডিং এর সুবিধা কি? 

  • খুব সহজে ব্রোকার বাছাই করা যায় 
  • অনেকগুলো মুদ্রা নিয়ে কাজ করা যায় 
  • বিনিয়োগ করা অনেক সহজ এবং বিনিয়োগ থেকে প্রফিট হলে সেটা উত্তোলন করাও অনেক সহজ। 
  • খুব দ্রুত অর্ডার দেওয়া যায়। কিছু ব্রোকারে আপনি মিলিসেকেন্ড সময়ের মধ্যে অর্ডার প্লেস করতে পারবেন। 
  • অর্ডার মিস হওয়ার কোন সম্ভাবনা নাই 
  • ব্রোকার থেকেই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর সহযোগিতা করা হয়। 
  • কোনরকম ট্রেডিং না করেও ইনকামের সুযোগ আছ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই ব্লগ টি পড়ুন। 

অনলাইনে ফরেক্স ট্রেডিং এর অসুবিধা? 

  • মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণ নিজস্ব একটি বিষয়। মানি ম্যানেজমেন্ট বুঝতে না পারা। 
  • অনলাইনে ফরেক্স ট্রেডিং এর সময় আপনি ব্রোকার থেকে লেভারেজ নিতে পারবেন। লেভারেজ হল ধার নেওয়া। লিভারেজ ম্যানেজমেন্ট সমস্যা। 
  • মার্জিন লেভেল সমস্যা 
  • ইমোশনাল ট্রেডিং 
  • ব্রোকারদের নানারকম প্রমোশনাল বিজ্ঞাপন দেখে  ট্রেডিং করা 
ফরেক্স ট্রেডিং খুবই রিক্সি একটা বিজনেস। সঠিক ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিকাল এনালাইসিস না করে ফরেক্স ট্রেডিং করলে আপনার নিশ্চিত ভাবেই লস হওয়ার  সম্ভাবনা আছে। তবে আপনার অ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনি অনেক কম বিনিয়োগ করেও অনেক বেশি প্রফিট করতে পারবেন। 

এই ব্লগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে এটুজেড একটি ধারণা দিতে। আপনি যদি মানি এক্সচেঞ্জ বিজনেস এর প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে অথরাইজড ব্রোকারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। 



600x300

Comments

Popular posts from this blog

জুন মাসে AUD/USD বুলিশ ট্রেন্ড: ইতিহাস, কারণ ও লাভবান হওয়ার উপায়

বিশ্বের সেরা মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম

Contact Form

Name

Email *

Message *