মুভিং এভারেজ দিয়ে ৬/২৪ ট্রেডিং কৌশল


 

অনলাইনে আমরা বিভিন্ন ট্রেডিং প্লাটফর্ম এর মাধ্যমে ট্রেডিং করে থাকি। পৃথিবীর বিভিন্ন ব্রোকার হাউজ গুলো ট্রেডিং প্লাটফর্ম সরবরাহ করে থাকে। অনলাইনে ট্রেডিং করার জন্য ট্রেডিং কৌশল জানাটা অবশ্যই জরুরি। একটি গবেষণায় দেখা গেছে 78% ট্রেডার তাদের সম্পূর্ণ পুঁজি হারিয়ে ফেলে। ট্রেডিং কৌশল জানা থাকলে পুঁজি হারানোর সম্ভাবনা একেবারেই কমে যাবে।  এই ব্লগে মুভিং এভারেজ দিয়ে একটি ট্রেডিং কৌশল তৈরি করা দেখান হবে। এই ট্রেডিং কৌশল ফলো করে অনেক ট্রেডার খুবই ভালো মুনাফা অর্জন করেছেন।

মুভিং এভারেজ হোল একটি ইনডিকেটর । ইনডিকেটর এর মাধ্যমে  ইন্সট্রুমেন্টের অতীতের অবস্থা বর্তমানের অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা বোঝা যায়। মুভিং এভারেজ এর মাধ্যমে ইন্সট্রুমেন্টের দাম উপরে উঠা এবং নিচে নামার প্রবনতা বোঝা যায়।

ট্রেডিং কৌশল তৈরি

মুভিং এভারেজ দিয়ে আপনি বিভিন্ন রকম ট্রেডিং কৌশল তৈরি করতে পারবেন। এখানে একটি দেখান হচ্ছে। একটি ইন্সট্রুমেন্টের মধ্যে দুটো মুভিং এভারেজ ব্যবহার করুন। একটি মুভিং এভারেজ ভ্যালু 6 দিন (Exponential Moving Average - EMA ব্যাবহার করবেন), আরেকটি মুভিং এভারেজ ভ্যালু 24 দিন (Exponential Moving Average - EMA ব্যাবহার করবেন)। 6 ভ্যালু যুক্ত মুভিং এভারেজ এর লাইন এর কালার দিন লাল এবং 24 ভ্যালু যুক্ত মুভিং এভারেজ এর লাইন এর কালার দিন সাদা। এই দুটো লাইন যেখানে ক্রস করবে আপনি সেখানেই ট্রেড করতে পারবেন। ৬ ভ্যালু যুক্ত মুভিং এভারেজ যেখানে ক্রস করবে সেখানে ট্রেড করবেন।6 যদি 24 কে উপরের দিকে ক্রস করে তাহলে বাই ট্রেড করবেন এবং ছয় যদি 24 কে নিচের দিকে ক্রস করে তাহলে সেল ট্রেড করবেন।এই কৌশল অবলম্বন করে কাজ করলে একটু দীর্ঘ মেয়াদে বিনিয়োগে সুফল বেশি পাওয়া যায়। ১ দিন টাইম ফ্রেমে এই কৌশল ভাল কাজ করে এবং ১ মাসের মত বিনিয়োগের মন মানুষিকটা রাখলে ভাল।

নিচের ছবি খেয়াল করুন



উপরের যে ফটো দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে লাল লাইন সাদা লাইনকে নিচের দিকে ক্রস করেছে। নিচের দিকে যেহেতু ক্রস করেছে তাই সেল এন্ট্রি নিতে হবে। যেখানে ক্রস করেছে সেখানে সেল এন্ট্রি নিতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে ক্রস করার পরেই সেল এন্ট্রি নিতে হবে। ক্রস করতে পারে এমন চিন্তা থেকে সেল এন্ট্রি নেওয়া যাবে না। একটি পিপ সম্পূর্ণ ভাবে যখন ক্রস করবে তখন সেল এন্ট্রি নিতে হবে।


 একই ভাবে উপরের ছবিটি দেখলে বুঝতে পারবেন লাল লাইন সাদা লাইনকে উপরের দিকে ক্রস করেছে তাই এখানে বাই এন্ট্রি নিতে হবে।

এটি একটি টেকনিক্যাল কৌশল। আপনি যে ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করবেন তার ফান্ডামেন্টাল এনালাইসিস আপনাকে করে নিতে হবে। শুধুমাত্র টেকনিক্যাল কৌশল প্রয়োগ করে ১০০% সফল হওয়া যাবে না। আপনি যদি টেকনিক্যাল কৌশল এর সাথে ইন্সট্রুমেন্টের ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে পারেন তাহলে বলা যায় আপনার সফল হওয়ার সম্ভবনা প্রায় ১০০%।

এটা প্রয়োগ করা খুব সহজ কিন্তু আরও কিছু বিষয় সবসময় মনে রাখবেন মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট এর সাথে জড়িত।

নিচের লিঙ্ক থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ট্রেডিং ব্রোকারে ট্রেড করতে পারবেন।


 
600x300

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা

জুন মাসে AUD/USD বুলিশ ট্রেন্ড: ইতিহাস, কারণ ও লাভবান হওয়ার উপায়

বিশ্বের সেরা মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম

Contact Form

Name

Email *

Message *