মুভিং এভারেজ দিয়ে ৬/২৪ ট্রেডিং কৌশল
অনলাইনে আমরা বিভিন্ন ট্রেডিং প্লাটফর্ম এর মাধ্যমে ট্রেডিং করে থাকি। পৃথিবীর বিভিন্ন ব্রোকার হাউজ গুলো ট্রেডিং প্লাটফর্ম সরবরাহ করে থাকে। অনলাইনে ট্রেডিং করার জন্য ট্রেডিং কৌশল জানাটা অবশ্যই জরুরি। একটি গবেষণায় দেখা গেছে 78% ট্রেডার তাদের সম্পূর্ণ পুঁজি হারিয়ে ফেলে। ট্রেডিং কৌশল জানা থাকলে পুঁজি হারানোর সম্ভাবনা একেবারেই কমে যাবে। এই ব্লগে মুভিং এভারেজ দিয়ে একটি ট্রেডিং কৌশল তৈরি করা দেখান হবে। এই ট্রেডিং কৌশল ফলো করে অনেক ট্রেডার খুবই ভালো মুনাফা অর্জন করেছেন। মুভিং এভারেজ হোল একটি ইনডিকেটর । ইনডিকেটর এর মাধ্যমে ইন্সট্রুমেন্টের অতীতের অবস্থা বর্তমানের অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা বোঝা যায়। মুভিং এভারেজ এর মাধ্যমে ইন্সট্রুমেন্টের দাম উপরে উঠা এবং নিচে নামার প্রবনতা বোঝা যায়। ট্রেডিং কৌশল তৈরি মুভিং এভারেজ দিয়ে আপনি বিভিন্ন রকম ট্রেডিং কৌশল তৈরি করতে পারবেন। এখানে একটি দেখান হচ্ছে। একটি ইন্সট্রুমেন্টের মধ্যে দুটো মুভিং এভারেজ ব্যবহার করুন। একটি মুভিং এভারেজ ভ্যালু 6 দিন (Exponential Moving Average - EMA ব্যাবহার করবেন), আরেকটি মুভিং এভারেজ ভ্যালু 24 দিন ...