সোয়াপ কি? সোয়াপ আপনার ট্রেডিং এ কিভাবে প্রভাব বিস্তার করতে পারে?
সোয়াপ কি?
সোয়াপ হল এক ধরনের এক্সচেঞ্জ। আপনি যখন ফরেক্স ট্রেডিং করে থাকেন তখন একটি কারেন্সির পরিবর্তে আরেকটি কারেন্সি এক্সচেঞ্জ করে থাকেন । এটাই মূলত সোয়াপ।
সোয়াপ চার্জ কি?
আপনি যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে থাকেন সেখানে সোয়াপ চার্জ নির্ধারণ করা হয়ে থাকে। আমরা ট্রেডিং করার সময় মূলত কোন একটি ব্রোকার থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করে থাকি। ব্রোকারগুলো সোয়াপ চার্জ নির্ধারণ করে থাকে।
সোয়াপ চার্জ কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে?
বেশিরভাগ ব্রোকারগুলো সোয়াপ চার্জ মূলত ওভারনাইট হিসেবে চার্জ করে। সোয়াপ চার্জ কারেন্সির ইন্টারেস্ট রেট এর উপর নির্ধারণ করা হয়। USDJPY কারেন্সির মাধ্যমে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি 100 ইউএসডি বিপরীতে 100 ইউএসডি সমপরিমাণ JPY কারেন্সি ব্রোকার এর মাধ্যমে বিক্রি করলেন, এর মানে হলো এখন আপনার কাছে 100 USD আছে। ব্রোকার এর কাছে চলে যাবে সমপরিমাণ JPY।
বর্তমান বিশ্বে ইউএসডি এর ইন্টারেস্ট রেট JPY এর চাইতে অনেক বেশি। ধরুন JPY ইন্টারেস্ট রেট 1% হলে USD ইন্টারেস্ট রেট 5% (এটা বোঝানোর সুবিধার্থে ধরে নেয়া হয়েছে ইন্টারেস্ট রেট আরো বেশি হতে পারে)। এই ইন্টারেস্ট রেট টা নির্ধারিত হয় প্রতিদিন হিসেবে। ব্রোকার এর কাছে যখন USD ছিল তখন সে পেত 5 পার্সেন্ট ইন্টারেস্ট, আপনি ব্রোকারকে দিয়েছেন JPY, এই কারণে তাঁর ইন্টারেস্ট এখন অনেক কম আসবে। আপনি যদি এমন কোন ট্রেড করে থাকেন যা আপনি একই দিনে ট্রেড করেছেন কিন্তু একই দিনে ক্লোজ করেন নাই সেটা পরের দিন চলে গিয়েছে অথবা আরও অনেক দিন বেশি চলে গিয়েছে, তখন ব্রোকারের যতোটুকু লস থাকবে ততটুকু চার্জ নির্ধারণ করে থাকে। এই চার্জ কে সোয়াপ চার্জ বলা হয়।
ট্রেডারের জন্য সোয়াপ চার্জ কেন ক্ষতিকর?
ধরুন আপনি এমন একটি ট্রেড করেছেন যেটা আপনি বর্তমানে লসে আছেন এবং ভ্যালু উঠানামা করছে না একই পজিশনে স্থির হয়ে আছে। আপনি লস করে ক্লোজ করবেন না এবং আপনি চাচ্ছেন যখন লাভ হবে তখন ট্রেডটি ক্লোজ করবেন। এখন দেখা গেলো আপনি হয়তো দশ দিন অথবা 15 দিন অথবা একমাসের পরে লাভে আসলেন, কিন্তু এখন যদি আপনার একাউন্টে প্রতি দিন 1 ডলার করে সোয়াপ চার্জ হয়ে থাকে, তাহলে 30 দিন ট্রেড ওপেন রাখার কারণে আপনার 30 ডলার সোয়াপ চার্জ হিসেবে ব্রোকার কেটে নিবে। long-term ট্রেডিং এর জন্য সোয়াপ চার্জ একজন ট্রেডারের ক্ষতি কারণ হতে পারে।
সব ব্রোকারই কি সোয়াপ চার্জ ধার্য করে থাকে ?
এর উত্তর হলো না। অনেক ইন্টারন্যাশনাল ব্রোকার আছে যারা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দিয়ে থাকে। বেশিরভাগ সময়ই ইসলামিক অ্যাকাউন্টগুলো সোয়াপ ফ্রি হয়ে থাকে।
নিচের লিঙ্ক টি থেকে সোয়াপ ফ্রি একাউন্ট খুলে নিতে পারেন।

Comments
Post a Comment