RSI ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং কৌশল

আমরা ট্রেডিং করার সময় নানা রকম ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। 100 এর উপরে বিভিন্ন রকম ইন্ডিকেটর পাওয়া যাবে। একেকটি ইন্ডিকেটরের বয়স এমনও আছে 200 থেকে আড়াইশো বছর পূর্বে। হাজার বছরের পুরনো ইন্ডিকেটরও  রয়েছে। সকল ইন্ডিকেটর নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটি বোকামি। একজন ভালো ট্রেডারের উচিত চার থেকে পাঁচটা ইন্ডিকেটর নিয়ে কাজ করা। RSI একটি খুব উচ্চ মানের ভালো ইন্ডিকেটর। এই একটি ইন্ডিকেটর দিয়েই আপনি অনেক সুন্দর সুন্দর ভালো ট্রেডিং কৌশল তৈরি করতে পারবেন।

Relative Strength Index (RSI) ইন্ডিকেটর কি?

RSI ইন্ডিকেটর হলো এক ধরনের মোমেন্টাম ইন্ডিকেটর। মোমেন্টাম ইন্ডিকেটর হলো প্রযুক্তিগত বিশ্লেষণ এর সরঞ্জাম যা স্টকের শক্তি বা দুর্বলতা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তাই বলা যায় RSI ইন্ডিকেটর এমন একটি প্রযুক্তি বিশ্লেষণ যা মোমেন্টাম ইন্ডিকেটর ব্যবহার করে একটি স্টকের অথবা অন্য যে কোন সম্পদের মূল্যের অতিরিক্ত কেনা অথবা অতিবিক্রীত অবস্থার মূল্যায়ন করে সাম্প্রতিক মূল্য পরিবর্তনের মাত্রা পরিমাপ করে।
RSI একটি অসিলেটর হিসাবে প্রদর্শিত হয় (একটি লাইন গ্রাফ যা দুটি সোজা মধ্যে চলে)। দুটি লাইনের একটি থাকে উপরে এবং একটি থাকে নিচে। নিচের লাইনকে ০ এবং উপরের লাইনকে ১০০ ধরা হয়। সূচকটি মূলত জে. ওয়েলস ওয়াইল্ডার জুনিয়র দ্বারা তৈরি করা হয়েছিল এবং তার 1978 সালের মূল বই "প্রযুক্তিগত ট্রেডিং সিস্টেমে নতুন ধারণাগুলি (New Concepts in Technical Trading Systems)" তে প্রবর্তিত হয়েছিল। নিচের ফটো লক্ষ করুন -
 
Trading Bangla RSI Indicator

 

Relative Strength Index (RSI) দিয়ে একটি ট্রেডিং কৌশল

উপরের আলোচনা থেকে খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে ১০০ হোল সম্পদের সর্বোচ্চ বিক্রয় সীমা, এই লাইন ক্রস করলে এটাকে বলা হচ্ছে ওভার বট এবং 0 হচ্ছে সর্বনিম্ন সীমা এই লাইন ক্রস করলে এটাকে বলা হচ্ছে ওভার সোল্ড। এখানে একটি খুব সহজ এবং সুন্দর একটি কৌশল আছে। এখানে একটি জিনিস লক্ষণীয় আপনার এই ০-১০০ এর মধ্যে যে কোন পজিসন সেট করে নিতে পারবেন। যেমন আপনারা ৩০-৭০ অথবা ৪০-৬০ এমন ভাবে সেট করে নিতে পারেন। কৌশলটি হোল আপনার ৪০-৬০ এই পজিসনে সেট করে নিবেন। সম্পদের দাম যখন ৪০ স্পর্শ করে আবার কিছু উপরে উঠবে ধরুন ৪১-৪২ অথবা ৪০ ক্রস নিচে যাওয়ার পর আবার যখন ৪১-৪২ আসবে তখন আপনারা বাই এন্ট্রি নিবেন। একই ভাবে গ্রাফ লাইন যখন ৬০ স্পর্শ করবে নিচে নামবে অথবা ক্রস করে নিচে নামবে ৫৯-৫৮ আসবে তখন সেল এন্ট্রি নিবেন। নিচের ফটো দেখলে আশা করি খুব সহজে বুঝতে পারবেন।

Trading Bangla RSI Strategy


এই কৌশল ইন্ট্রা ডে ট্রেডিং অথবা সুইং ট্রেডিং দুটো ক্ষেত্রেই ভালো কাজ করে। ১ ঘন্টা অথবা ৪ ঘন্টা টাইমফ্রেমে কৌশলটি ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। 

ট্রেডিং সবসময়ই একটি রিক্স বিজনেস তাই শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেডিং করা ঠিক নয়। টেকনিক্যাল এনালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস থাকতে হবে। টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট এই তিনটা জিনিস যদি একই সাথে ঠিক থাকে তাহলে বলা যায় প্রায় ১০০% সফল হওয়ার সম্ভাবনা আছে।

আপনারা যারা ইন্টারন্যাশনাল ব্রোকার হাউজ এর মাধ্যমে ট্রেডিং করতে চান তারা নিচের লিংক থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখানে ফরেক্স এবং CFDs ট্রেডিংএর জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

 

 

 

 


600x300

Comments

Popular posts from this blog

ফরেক্স ট্রেডিং বিষয়ে AtoZ আলোচনা

জুন মাসে AUD/USD বুলিশ ট্রেন্ড: ইতিহাস, কারণ ও লাভবান হওয়ার উপায়

বিশ্বের সেরা মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম

Contact Form

Name

Email *

Message *